Logo
Logo
×

সারাদেশ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

asif

asif

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

চিতলমারী প্রতিনিধি-: বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ প্রিতম চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘বাংলাদেশ ডায়েরি’র বাগেরহাট জেলা প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিফের ছেলে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে। তারা ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছে।
 
সম্পর্কিত খবর

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম