Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো মসজিদ ও দোকানপাট

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

গাজীপুরে আগুনে পুড়লো মসজিদ ও দোকানপাট

নিজস্ব প্রতিনিধি-: গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২নং সিঅ্যান্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে রফিকুল ইসলামের স্যানেটারি দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম এবং তুলার গুদাম, ভাঙ্গারির দোকান ও বায়তুল জান্নাত জামে মসজিদ পুড়ে যায়। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়াতে থাকলে পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম