Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নেওয়ার প্রতিবাদে ২ ভারতীয় আটক

asif

asif

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নেওয়ার প্রতিবাদে ২ ভারতীয় আটক

মেহেরপুর প্রতিনিধি - মেহেরপুর সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে বাংলাদেশীরা ভারতীয় দুজনকে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো: আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩ এস নিকট জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন এর নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়-স্বজনরা সীমান্তের পাশে কৃষি কাজ করার সময় ভারতীয় নাগরিক নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) ও একই গ্রামের কুঞ্জু বিশ^াসের ছেলে শ্রী নরতন বিশ^াস (৩৫), পিতা: কুঞ্জ বিশ^াসকে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক আছে। আশা করছি পতাকা বৈঠকে বাংলাদেশীকে ফেরত আনা হবে, পাশাপাশি ভারতীয়দের ফেরত দেওয়া হবে। ভারতীয় ভূখ-ে প্রবেশ না করে এ ব্যাপারে সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। 
 
সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম