Logo
Logo
×

ফুটবল

রেয়ালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ব্রাহিম দিয়াস

asif

asif

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

রেয়ালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ব্রাহিম দিয়াস

রেয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। ইউরোপের সফলতম ক্লাবগুলোর অন্যতম রেয়ালের সঙ্গে নতুন চুক্তিতে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রেয়াল মাদ্রিদ। নতুন সমঝোতা অনুযায়ী, আগামী পাঁচ বছর ক্লাবটির হয়ে খেলার সুযোগ থাকছে দিয়াসের।
২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এরপর ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ১৭৩টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। গোল করেছেন ২২টি, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৪টি গোল।
রেয়ালের জার্সিতে ইতোমধ্যে সাতটি শিরোপা জিতেছেন দিয়াস। তাঁর অর্জনের তালিকায় রয়েছে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এছাড়া দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতেছেন তিনি।
চলতি মৌসুমে অবশ্য নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না দিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচে মাঠে নেমেছেন। কোনো গোল না পেলেও চারটি অ্যাসিস্ট করেছেন, সবগুলো চ্যাম্পিয়ন্স লিগে।
মৌসুমের বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হলেও ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এই রাইট উইঙ্গার। রেয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে যে আস্থা রয়েছে, চুক্তি নবায়ন সেই বার্তাই দিচ্ছে।
মরক্কোর জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন দিয়াস। দেশটির হয়ে ৩৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশন্সে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিলেন এই ফুটবলার।

সম্পর্কিত খবর

সাইবার হামলার স্বীকার হলো ফিফা

সাইবার হামলার স্বীকার হলো ফিফা

আত্মঘাতী গোলে মৌসুমের প্রথম হারের মুখ দেখলো বায়ার্ন

আত্মঘাতী গোলে মৌসুমের প্রথম হারের মুখ দেখলো বায়ার্ন

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি

নেশন্স লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

নেশন্স লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

ফের প্রতিপক্ষের লাথির আঘাতে মারা গেলেন আরেক ফুটবলার

ফের প্রতিপক্ষের লাথির আঘাতে মারা গেলেন আরেক ফুটবলার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম