আল কোরআন
সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
৪৫. এরপর মুসা তার লাঠি নিক্ষেপ করল। আর অমনি তা জাদুকরদের সৃষ্ট ‘ভেলকিগুলোকে’ খেয়ে ফেলল।
৪৬-৪৮. তখন জাদুকরেরা সেজদায় লুটিয়ে পড়ল। বলল, ‘মহাবিশে^র প্রতিপালকের ওপর আমরা বিশ^াস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনেরও প্রতিপালক।’
৪৯. ফেরাউন (রাগে অগ্নিশর্মা হয়ে) বলল, কী! আমি অনুমতি দেয়ার আগেই তোমরা মুসার প্রতি বিশ^াস স্থাপন করলে? নিশ্চয়ই এ লোকই তোমাদের সবার ওস্তাদ। তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে। শিগগিরই তোমরা এর পরিণাম ভোগ করবে। আমি অবশ্যই তোমাদের হাত-পা উল্টোদিক থেকে কেটে শূলে চড়াব।
আল হাদিস
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৩৭
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রা:) হতে বর্ণিত-
একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! রাতের বেলা সালাতের পদ্ধতি কি? তিনি বললেন: দুই দুই রাকাত করে। আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে এক রাকাত মিলিয়ে বিতর করে নিবে।
