Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আহজাব
পারা ২১-২২, আয়াত ৭৩, রুকু ৯ (মাদানী)
হে নবি! আল্লাহ-সচেতন থাকো। সত্য অস্বীকারকারী ও মুনাফেকদের কথা তুমি শুনো না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ২. তোমার প্রতিপালকের তরফ থেকে যে ওহী নাজিল হয়েছে, তা অনুসরণ করো। তোমরা যা করো, আল্লাহ সে-বিষয়ে পূর্ণ ওয়াকিবহাল। ৩. তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। নিঃসন্দেহে কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

৪. আল্লাহ কোনো মানুষের ভেতরে দুটি হৃদয় স্থাপন করেন নি। একইভাবে তোমরা তোমাদের স্ত্রী সম্পর্কে যতই ঘোষণা করো না কেন, ‘তোমার শরীর আমার জন্য আমার মায়ের শরীরের মতোই হারাম’, তিনি তোমাদের স্ত্রীকে কখনোই তোমাদের জননী করেন নি। একইভাবে তিনি কখনোই তোমাদের দত্তকপুত্রকে তোমাদের রক্তীয় পুত্র করেন নি। এগুলো তোমাদের মুখের কথা। আল্লাহ প্রকৃত সত্য বলেন। তিনি সত্যপথ নির্দেশ করেন।

৫. তোমরা ওদেরকে ডাকো ওদের পিতৃপরিচয়ে। তোমাদের প্রতিপালকের কাছে এটি অধিক ন্যায়সংগত। যদি তোমরা ওদের পিতৃপরিচয় না জানো, তবে ওদেরকে ধর্মের ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করো। এ ব্যাপারে কোনো ভুল করলে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরমদয়ালু।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১১০-২১১১
হাকিম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিত-
নবি (ﷺ) বলেন, ক্রেতা-বিক্রেতা (একে অপরের সাথে) বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের ইখতিয়ার থাকবে। যদি তারা উভয়ে সত্য কথা বলে ও (পণ্যের দোষ-ত্রুটি) যথাযথ বর্ণনা করে তবে তাদের কেনা বেচায় বরকত হবে, আর যদি তারা মিথ্যা বলে ও (ত্রুটি) গোপন করে, তবে তাদের কেনা বেচার বরকত নষ্ট হয়ে যাবে।

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকের একে অপরের উপর ইখতিয়ার থাকবে, যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হবে। তবে খিয়ারের শর্তে ক্রয়-বিক্রয়ে (বিচ্ছিন্ন হওয়ার পরও ইখতিয়ার থাকবে)।

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম