Logo
Logo
×

ইসলাম ও জীবন

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

কোনো ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে গিয়ে অনেকে বড়দের পা ধরে ফেলেন। কেউ কেউ পায়ে চুমুও দেন। কিন্তু ক্ষমা চাওয়ার সময় এ ধরনের আচরণ ইসলামি শরিয়তে কতটুকু বৈধ? পা ধরা বা পা চুম্বন কি সিজদার শামিল, নাকি এ ক্ষেত্রে শারীরিক ভঙ্গির ওপর বিধান নির্ভর করে?

ইসলামি শরিয়তে মানুষের সামনে রুকু বা সিজদার সদৃশভাবে নত হওয়া নিষিদ্ধ হলেও পা স্পর্শ করা ও চুম্বনের বিধান এক নয়। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজধানীর জামিয়া বাবুস সালাম, বিমানবন্দরের মুফতি ও মুহাদ্দিস মুফতি জাওয়াদ তাহের। ইসলামি মাসআলা-মাসায়েলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় তিনি এ বিষয়ে শরিয়তের ভাষ্য তুলে ধরেছেন। মুফতি জাওয়াদ তাহের বলেন, ইসলামি শরিয়তে কোনো মানুষের সামনে রুকু বা সিজদার সদৃশভাবে মাথা নত করা নিষিদ্ধ। তাই কারও পা ধরে ক্ষমা চাইতে গিয়ে যদি এমন ভঙ্গি তৈরি হয়, যা বাহ্যিকভাবে সিজদার সদৃশ, তাহলে তা থেকে বিরত থাকা আবশ্যক। তবে পা স্পর্শ করা, পা চুম্বন করা এবং সিজদার সদৃশভাবে ঝুঁকে পড়া এক বিষয় নয়। এগুলোর বিধানও এক নয়।

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমড়া যখন কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করি, তখন কি তার সামনে ঝুঁকব?’ তিনি বললেন, ‘না।’ (জামে তিরমিজি: ২৭২৮, সুনানে ইবনে মাজাহ: ৩৭০২)

মুফতি তাহের জানান, এ হাদিসে সাক্ষাতের সময় মানুষের সামনে নত হওয়ার নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং ক্ষমা চাওয়ার উদ্দেশ্যেও কাউকে সম্মান প্রদর্শনের জন্য রুকু বা সিজদাসদৃশভাবে নত হওয়া থেকে বিরত থাকতে হবে। তবে পা স্পর্শ করা বা পা ধরা এবং সিজদার মতো নত হওয়া এক বিষয় নয়। একইভাবে পা চুম্বন করা এবং সিজদার সদৃশভাবে ঝুঁকে পা চুম্বনের মধ্যেও পার্থক্য রয়েছে। শারীরিক ভঙ্গি সিজদার সদৃশ না হলে পা চুম্বনের অবকাশ রয়েছে বলে জানান এই মুফতি। তাই শুধু পা স্পর্শ করার ঘটনাকে সরাসরি সিজদার বিধানের অন্তর্ভুক্ত করা যাবে না। বরং কাজটির ধরন, উদ্দেশ্য ও প্রচলিত রীতিও বিবেচনা করতে হবে।

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম