Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আহজাব
পারা ২১-২২, আয়াত ৭৩, রুকু ৯ (মাদানী)
১২. আর মুনাফেকরা, যাদের অন্তরই রুগ্‌ণ, তারা (একে অপরকে) বলেছিল, ‘আল্লাহ ও তাঁর রসুলের প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই নয়।’ ১৩. আর ওদের আরেক দল বলেছিল, ‘হে মদিনাবাসীরা! তোমরা শত্রুর মোকাবিলা করতে পারবে না, তাই ঘরে ফিরে যাও!’ এরপর এঁদের মধ্যে একটি দল এসে নবীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে বলল, ‘আমাদের ঘরবাড়ি অরক্ষিত (অতএব যাওয়ার অনুমতি দিন)।’ অথচ তাদের ঘরবাড়ি অরক্ষিত ছিল না। রণক্ষেত্র থেকে পালানোই ছিল তাদের উদ্দেশ্য।

১৪. যদি চারদিক থেকে শত্রুরা মদিনায় ঢুকতে পারত, তাহলে এ মুনাফেকদের সাথে মিলিত হওয়ার পর ওদেরকে বিদ্রোহের উসকানি দিলে ওরা তখনই বিদ্রোহ করে বসত। ১৫. অথচ ওরাই পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, ওরা কখনোই (রণক্ষেত্র থেকে) পালাবে না। আল্লাহর সাথে করা এই অঙ্গীকারের জবাব অবশ্যই ওদের দিতে হবে।

১৬. (হে নবি!) এ মুনাফেকদের বলো, ‘তোমরা যদি মৃত্যু বা নিহত হওয়ার ভয়ে পালিয়ে যাও, তাতে তোমাদের কোনো লাভ হবে না। এরপর জীবনকে উপভোগ করার সময় খুব অল্পই পাবে!’ ১৭. (হে নবি!) বলো, ‘আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান, তবে কে তোমাদের রক্ষা করবে? আর তিনি যদি তোমাদের অনুগ্রহ করতে চান, তবে কে তোমাদের বঞ্চিত করবে?’ (ওরা কি জানে না) আল্লাহ ছাড়া কেউ ওদের রক্ষা করতে পারবে না, কেউ ওদের সাহায্য করতে পারবে না!


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১১৪-২১১৫
হাকিম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিত-
নবি (ﷺ) বলেছেন, ক্রেতা-বিক্রেতার ইখতিয়ার থাকবে উভয়ে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত। যদি তারা উভয়ে সত্য কথা বলে এবং (পণ্যের দোষগুণ) যথাযথ বর্ণনা করে, তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত দেওয়া হবে, আর যদি তারা মিথ্যা বলে এবং গোপন করে, তবে হয়তো খুব লাভ করবে এবং তাদের ক্রয়-বিক্রয়ে বরকত মুছে যাবে। অপর সনদে হাম্মাম حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ ‘আবদুল্লাহ ইবনু হারিস (রহঃ) হাকিম ইবনু হিযাম (রাঃ) সূত্রে নবি (ﷺ) হতে এই হাদীসটি বর্ণনা করেছেন।

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত-
আমড়া এক সফরে নবি (ﷺ)-এর সাথে ছিলাম। আমি (আমার পিতা) ‘উমর (রাঃ)-এর একটি অবাধ্য জওয়ান উটের উপর সাওয়ার ছিলাম। উটটি আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সকলের আগে আগে চলে যাচ্ছিল। ‘উমর (রাঃ) তাকে তাড়িয়ে ফিরিয়ে আনছিলেন। তখন নবি (ﷺ) ‘উমর (রাঃ)-কে বললেন, এটি আমার কাছে বিক্রি করে দাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটা আপনারই। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তুমি এটি আমার কাছে বিক্রি কর। তখন তিনি সেটি আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে বিক্রি করে দিলেন। নবি (ﷺ) বললেন, হে ‘আবদুল্লাহ ইবনু উমর! এটি তোমার, তুমি এটি দিয়ে যা ইচ্ছা তা কর।

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম