Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

asif

asif

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

দিনাজপুর প্রতিনিধি-: উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ফসলের ন্যায্যমূল্য। দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার পাইকারি সবজি বাজারে প্রতি কে.জি. বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। অথচ গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি খরচ বেড়েছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে বাড়তি অর্থ ব্যয় করেও উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না কৃষকেরা। এতে ভালো ফলনেও লোকসানের শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। আজ শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী পৌরএলাকার পাইকারি সবজি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কে.জি. বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। নভেম্বরের শুরুতে এ বাজারে প্রতি কে.জি. বাঁধাকপি দাম ছিল প্রায় ৪০ থেকে ৪৫ টাকা। ১৫ নভেম্বর বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কে.জি. ৩০-৩৫ টাকা, এবং ১৭ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কে.জি. ২৫-২৮ টাকা, ২০ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কে.জি. ১৫-১৭ টাকা, ২৫ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কে.জি. ৭-৮ টাকা এবং আজ শনিবার (২৮ নভেম্বর) বিক্রি হয়েছে ৫-৭ টাকা কে.জি. দরে।  অর্থাৎ বাজারে বাঁধাকজপির দাম কয়েক দফায় ওঠানামা করলেও কৃষকের প্রত্যাশা পূরণ হয়নি। বাঁধাকপি চাষি বুজরুক সমসেরনগর গ্রামের জাহাঙ্গীর আলম ও আবু বক্কর  জানান, গত বছরের তুলনায় এবার বাঁধাকপি চাষে বিঘাপ্রতি খরচ বেশি হয়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব খাতেই ব্যয় বেড়েছে। কিন্তু উৎপাদিত বাঁধাকপি বাজারে এনে বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা। কৃষকদের ভাষ্য, মাঠপর্যায়ে ফসল উৎপাদনে ব্যয় বাড়লেও পাইকারি বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফসলের ভালো ফলন তাদের জন্য স্বস্তির বদলে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, উৎপাদিত সবজি দ্রুত বিক্রি করতে না পারলে আরও লোকসানের আশঙ্কা থাকে। অন্যদিকে পাইকারি বাজারে কৃষকের কাছ থেকে কম দামে কেনা বাঁধাকপি খুচরা বাজারে কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। উৎপাদনকারী কৃষক ও সাধারণ ভোক্তার মাঝখানে দামের ব্যবধান কতটা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকেরা বলছেন, উৎপাদন খরচ বিবেচনায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা, সরবরাহব্যবস্থা ও মূল্য নির্ধারণের বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। তা না হলে উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা সবজি চাষে আগ্রহ হারাতে পারেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ মেট্রিক টন কপি। এক সঙ্গে বেশি কপি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমেছে। ধীরে ধীরে বাজার ভালো হওয়ার আশা করছেন তিনি।

সম্পর্কিত খবর

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম