Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

পাবনা প্রতিনিধি-: পাবনার চাটমোহরে ধান মাড়াই মেশিনে নিজের গামছা জড়িয়ে দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের বাদশা মোল্লার ছেলে আ. ওহাব মোল্লা (৪২)। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে খতবাড়ি লালন মোড়ে আ. ওহাব ধান মাড়াই করার জন্য নিজের ধান মাড়াই মেশিন চালু করার সময় তার গলায় পেঁচানো গামছা মেশিনের ফিতার সাথে জড়িয়ে যায়। মেশিনের ফিতা থেকে গামছা ছাড়ানোর চেষ্টা করলে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম