Logo
Logo
×

সারাদেশ

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিদি-: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের অনুপস্থিতি ও ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে কলেজটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান মন্ত্রী। এ সময় উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে মন্ত্রী জানতে চাইলে এক নারী শিক্ষক জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে, তবে সেদিন ক্লাসে উপস্থিত ছিল মাত্র একজন। এ সময় শিক্ষার্থীরা কোথায় জানতে চাইলে শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ে ক্লাস শুরু হলেও অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে আসে না। এমনকি শিক্ষার্থীদের ক্লাসে আনতে ফোন করেও যোগাযোগ করতে হয়। ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষক জানান, সকাল সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে বলে জানান তিনি। শিক্ষকদের এসব বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম