Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিবেদক-: বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহসিন মল্লিক বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সির তালুক গ্রামের বাসিন্দা নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাবুর মামা শাহিন মল্লিক দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম