Logo
Logo
×

সারাদেশ

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

বরিশাল প্রতিবেদক-: নেশার টাকা চেয়ে না পাওয়ায় মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ফকিরের ছেলে রবিউল ফকির দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নেশাদ্রব্য কেনার জন্য তার মায়ের কাছে টাকা দাবি করে রবিউল। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে। এতে নিরু বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে (নিরু) মৃত বলে ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছেন। ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম