Logo
Logo
×

সারাদেশ

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

asif

asif

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

গজারিয়া প্রতিনিধি-:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবু বকর সিদ্দীক রাফি (৭) নামের এক স্কুল ছাত্র  শিশু নিখোঁজ হয়েছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাফি মধ্য ভাটেরচর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে যায় রাফি।  গোসলের একপর্যায়ে নদীর তীব্র ¯্রােতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। বেশ কিছু সময় পার হলেও সে ফিরে না আসায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।  পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে গজারিয়ার ভবেরচর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভবেরচর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভবেরচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে পেতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দলটি ইতিমধ্যেই ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশু রাফিকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
 
সম্পর্কিত খবর

শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী আহত

শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী আহত

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আমার স্বামীকে ওরা গুলিকইরা মারছে, ওদের সর্বোচ্চ শাস্থি চাই আমরা

আমার স্বামীকে ওরা গুলিকইরা মারছে, ওদের সর্বোচ্চ শাস্থি চাই আমরা

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম