Logo
Logo
×

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসলেন মিষ্টি জান্নাত

asif

asif

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

বিয়ের পিঁড়িতে বসলেন মিষ্টি জান্নাত

বিয়ের খবর দিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। ফেসবুকে বিয়ের সাজে তিনটি ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। এ ছাড়া গণমাধ্যমকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। লাল লেহেঙ্গা পরে সেজেছেন মিষ্টি জান্নাত। পরেছেন ভারী গয়না। নববধূর সাজে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ পোস্টে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে সতর্কতাও দিয়েছেন মিষ্টি জান্নাত। তবে কমেন্ট বক্সে অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, বিয়েটা বেশ আগেই করেছেন। এতদিন আড়াল রেখেছেন। যদিও বরের নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু এতটুকু জানালেন, তার বর পেশায় ব্যবসায়ী। সময়মতো বরের নাম-পরিচয় সামনে আনবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তাকে দেখা গেছে ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’ ইত্যাদি সিনেমায়। যদিও অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে পারেননি। তবে ব্যক্তিগত জীবনের নানা ইস্যু এবং মন্তব্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।
 

সম্পর্কিত খবর

যেসব কারণে সমালোচনার মুখে পড়লো যশের ‘টক্সিক’

যেসব কারণে সমালোচনার মুখে পড়লো যশের ‘টক্সিক’

নতুন চমক নিয়ে পর্দায় ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

নতুন চমক নিয়ে পর্দায় ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

চার দিনে কত আয় করল যশের ‘টক্সিক’

চার দিনে কত আয় করল যশের ‘টক্সিক’

ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন অপু

ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন অপু

এবার ‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

এবার ‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

ওটিটিতে মুক্তি পেলো আলিয়ার ‘আলফা’

ওটিটিতে মুক্তি পেলো আলিয়ার ‘আলফা’

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম