সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
২১৩. অতএব হে মানুষ! আল্লাহর সাথে কোনোকিছুকে শরিক কোরো না। করলে পরকালে কঠিন শাস্তি পাবে।
২১৪-২১৬. (হে নবী!) প্রথমে তুমি তোমার আত্মীয়স্বজনকে সতর্ক করো। তোমার অনুসারী বিশ^াসীদের প্রতি বিনয়ী ও সদয় হও। আর তারা যদি তোমাকে অমান্য করে, তবে তাদেরকে বলবে, তোমাদের কাজের দায়দায়িত্ব তোমাদের, আমি এ থেকে দায়মুক্ত।
২১৭-২২০. (হে নবী!) মহাপরাক্রমশালী পরমদয়ালুর ওপর তুমি ভরসা রাখো। তুমি যখন নামাজে দাঁড়াও বা সেজদাকারীদের সাথে ওঠাবসা করো, তখনো তিনি লক্ষ রাখেন। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৭৩
ইবনু ’উমর (রা:) হতে বর্ণিত-
আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসা (রা:) আমাকে হাদিস শুনিয়েছেন যে, নবী (ﷺ) ফজর হবার পর সংক্ষিপ্ত দুই রাকাত সালাত আদায় করতেন। (ইবন উমর (রা:) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নবী (ﷺ)-এর খিদমতে হাজির হতাম না। ইবন আবু যিনাদ (রহ:) বলেছেন, মুসা ইবন উক্বা (রহ:) নাফি‘ (রহ:) হতে ‘ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন।
