আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
২৪. সত্যের বিপক্ষে ইব্রাহিমের সম্প্রদায় শুধু বলল, একে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে মারো। কিন্তু আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। এই ঘটনায় অবশ্যই বিশ^াসীদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে।
২৫. ইব্রাহিম ওদের বলল, তোমরা তো পার্থিব জীবনে পারস্পরিক স্বার্থ হাসিলের জন্যে আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করেছ। কিন্তু মহাবিচার দিবসে তোমরা একে অপরকে অভিশাপ দেবে, একে অপরকে অস্বীকার করবে। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না।
২৬. তখন শুধু লূত বিশ^াস স্থাপন করল এবং বলল, আমিও আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করছি (তোমাদের সাথে আর থাকব না)। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৫০
ইবনু ‘আব্বাস (রা:) হতে বর্ণিত-
‘উকাজ’, ‘মিজিন্না’ ও ‘যুল-মাজাজ’ জাহিলিয়্যাতের যুগে বাজার ছিল। ইসলামের আগমনের পরে লোকেরা ওই সব বাজারে যেতে গুনাহ মনে করতে লাগল। ফলে অবতীর্ণ হল: “তোমাদের প্রভুর অনুগ্রহ তালাশে তোমাদের কোন গুনাহ নেই”- (সূরা আল-বাকারা ১৯৮)। ইবন আব্বাস (রা:) (আয়াতের সঙ্গে) হজ্জের মৌসুমে কথাটুকুও পড়লেন।
