Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সহযোগিতা করলে দ্রুত উন্নতি করবে: মার্কন দূত

asif

asif

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সহযোগিতা করলে দ্রুত উন্নতি করবে: মার্কন দূত

নিজস্ব প্রতিনিধি- : ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো এশিয়ার সর্ববৃহৎ আম গাছ ও সমতলের চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের আম গাছ ও সীমান্তের নিটলডোবা গ্রামে সমতলের চা বাগান পরিদর্শন করেন। তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজে শ্রমিক সেজে বাগানে চা এর পাতা তোলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করে বলেন, আমি সমতলে চা কখনও দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আরও খুশি হয়েছি এত পুরনো আম গাছ দেখে। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এ সময় তার সঙ্গে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি ও ঐতিহাসিক আমগাছের গুরুত্ব সম্পর্কে অবগত হন।

সম্পর্কিত খবর

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম