Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

asif

asif

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৪৪০ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই ঢাকার। তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটির, দুজন ঢাকা উত্তর সিটির। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে ২১৯ জন (সিটি করপোরেশন ছাড়া), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৭১ জন রয়েছেন। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৫ জন। এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২ হাজার ২১০ জন।

 

সম্পর্কিত খবর

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম