Logo
Logo
×

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

asif

asif

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুজাহিদ (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেক্টরটির আই ব্লকের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মুজাহিদকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুজাহিদের সহকর্মী বিশ্বজিৎ জানান, তারা দুজন উত্তরার ১৭ নম্বর সেক্টরে বালি রেস্টুরেন্টের সামনে কাজ করছিলেন। এ সময় মুজাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুজাহিদ বরিশালের রাজাপুর উপজেলার নিজখালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মুজাহিদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 
 

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম