Logo
Logo
×

জাতীয়

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি - রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ পুলিশের এক বর্তমান সদস্য ও এক সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু জাফর। এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাইভিউ হোটেলের সপ্তম তলার ৭১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন রংপুর জেলা পুলিশের কনস্টেবল মিঠুন ইসলাম (২৯) এবং পুলিশের সাবেক কনস্টেবল ওমর আলী (৩৭)। ডিএনসি সূত্রে জানা গেছে, ওমর আলী সিরাজগঞ্জের বেলকুচি থানার কোণাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে। অন্যদিকে মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল থানার মোহনপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। তিনি রংপুর জেলা পুলিশের সদস্য। সম্প্রতি তাকে এসআরবিতে পদায়ন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় রংপুর নগরীর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। পরে দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিএনসির রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু জাফর জানান, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের নির্দিষ্ট কক্ষটিতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির একপর্যায়ে খাটের নিচে মেঝেতে পড়ে থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিব্যাগে রাখা গোলাপি রঙের ১৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৯ গ্রাম। তিনি আরও জানান, ওই কক্ষ থেকে ইয়াবা সেবনের চারটি পাইপ, দুটি গ্যাস লাইট, তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার এবং ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। ডিএনসির এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের মধ্যে ওমর আলী পুলিশের সাবেক সদস্য এবং মিঠুন ইসলাম রংপুর জেলা পুলিশের কর্মরত সদস্য বলে জানা গেছে। এ ছাড়া ওমর আলীর বিরুদ্ধে ২০২৩ সালে কুমিল্লার চান্দিনা থানায় করা একটি মাদক মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

 

সম্পর্কিত খবর

সাগরে মাছ ধরা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

সাগরে মাছ ধরা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়েতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়েতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম