Logo
Logo
×

সারাদেশ

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

 গাজীপুর প্রতিনিধি-: একজন স্বজনের মরদেহ শেষবারের মতো তাঁর আপনজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। দায়িত্ববোধ, ভালোবাসা আর স্বজনের প্রতি কর্তব্যবোধ থেকেই শুরু করেছিলেন সেই যাত্রা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস-ভগ্নিপতির মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা ইয়ারুন নাহার লাকী (৪৫)। নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত ইয়ারুন নাহার লাকী গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের আলতাফ হোসেন সবুজের স্ত্রী। তিনি আমরাইদ ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে বড়াইগ্রামের উদ্দেশে রওনা হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথে গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। বনপাড়া হাইওয়ে থানার ইনস্পেক্টর আলমগীর হোসেন জানান, লাকীর ছোট বোন খাইরুন নাহার সম্পার স্বামী রফিকুল ইসলামের (৫০) মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি বড়াইগ্রামের দিকে যাচ্ছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী কাভার্ডভ্যানটির সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ইয়ারুন নাহার লাকী, নুরুন নাহার লিপি, খাইরুন নাহার সম্পা, নূর আলম, আলতাফ হোসেন সবুজ, সিয়াম ও অ্যাম্বুলেন্সচালকসহ সাতজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইয়ারুন নাহার লাকীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। একজন আপনজনের মরদেহ শেষবারের মতো তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েই পথ চলছিলেন ইয়ারুন নাহার লাকী। অথচ সেই যাত্রাই হয়ে উঠল তাঁর জীবনের শেষযাত্রা। ভগ্নিপতির মরদেহ আপনজনের কাছে পৌঁছে দেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। শুধু একজন স্বজন হিসেবেই নয়, ইয়ারুন নাহার লাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন শ্রদ্ধাশীল, আন্তরিক ও দায়িত্বশীল একজন ‘ম্যাম’। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও তিনি আন্তরিকভাবে কাজ করতেন। তাঁর মানবিক আচরণ, মমতা ও আন্তরিকতা শিক্ষার্থীদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছিল। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থীর কাছে তিনি ছিলেন ভালোবাসা, শ্রদ্ধা ও অনুপ্রেরণার একজন মানুষ। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজন, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাবেক শিক্ষার্থী কাপাসিয়া উপজেলার দিঘীরকান্দা গ্রামের প্রকৌশলী অমিত হাসান হৃদয় বলেন, “ম্যাম অনেক ভালো মানুষ এবং দক্ষ শিক্ষিকা ছিলেন।” একজন শিক্ষকের এমন মর্মান্তিক বিদায় যেন তাঁর প্রিয় শিক্ষার্থীদের কাছেও অবিশ^াস্য। যে মানুষটি প্রতিদিন শ্রেণিকক্ষে জ্ঞান, স্বপ্ন ও আশার আলো ছড়াতেন, তিনি নিজেই অসংখ্য মানুষের হৃদয়ে রেখে গেলেন গভীর শূন্যতা। ইয়ারুন নাহার লাকীর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকাবহ পরিবেশ। সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের হৃদয়ে এখন শুধুই বেদনার ভার। প্রিয় মায়ের মতো ‘ম্যাম’-এর ¯েœহমাখা কথা, হাসিমুখ ও আন্তরিক আচরণ স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়ছেন তাঁর প্রিয়জন ও শিক্ষার্থীরা। একজন আপনজনের মরদেহ শেষবারের মতো পৌঁছে দিতে গিয়ে নিজের জীবন বিসর্জন-ইয়ারুন নাহার লাকীর এই মর্মান্তিক বিদায় তাই স্বজনদের কাছে শুধু একজন প্রিয় মানুষকে হারানোর বেদনা নয়; এটি তাঁর অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আজীবন বয়ে বেড়ানোর এক গভীর শূন্যতা। এলাকাবাসীর আশা মহান আল্লাহ তায়ালা মরহুমা ইয়ারুন নাহার লাকীকে ক্ষমা করে তাঁর আত্মার মাগফিরাত দান করবেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করবেন। এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
 

সম্পর্কিত খবর

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ত্রিশালে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সিসা, হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি

ত্রিশালে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সিসা, হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি

গফরগাঁওয়ে ৫ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

গফরগাঁওয়ে ৫ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম