Logo
Logo
×

সারাদেশ

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ঠাকুরচর গ্রামের, বাড়ির পাশের ডোবায় পড়ে শাহপরান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহপরান উত্তর ঠাকুরচর মিঝি বাড়ির আব্দুল আজিজ মিঝির ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় শিশু শাহপরান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহপরানকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী জানান, বাড়ির আশপাশে থাকা ডোবা ও জলাশয় শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের আরও সতর্ক থাকাতে হবে।

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম