Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

 পাবনা প্রতিনিধি- : পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ এবং অভিনব পন্থায় একটি ওষুধের প্যাকেট অন্য ওষুধ রেখে বিক্রি করায় দুই ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অভিান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় পাবনা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা ্পস্থিত ছিরেন। অভিযানে পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন মানতাশা ফার্মেসির সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা ও ও মতিন ফার্মেসির আ: মতিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ রাখার কারণে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, মানতাশা ফার্মেসীতে ফার্মেসী মালিক অভিনব কায়দায় এক প্যাকেটের ওষুধ অন্য প্যাকেটে রেখে, মেয়াদ উত্তীর্ণ ওষুথ বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিলেন। যা দন্ডনীয় অপরাধ। ওষধ ব্যবসায় ইতিপূর্বে এরকম প্রতারণা তিনি দেখেননি। এক ওষধের বক্সে অন্য ওষধের লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল এই ফার্মেসীতে। একই সাথে এই ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পাবনা জেলা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে কাপাসিয়ার স্কুলশিক্ষিকার মৃত্যু

ত্রিশালে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সিসা, হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি

ত্রিশালে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সিসা, হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি

গফরগাঁওয়ে ৫ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

গফরগাঁওয়ে ৫ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম