সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭
asif
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
নোয়াখালী প্রতিনিধি-: নোয়াখালীর সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও ৪ লাখ টাকা অর্থদ-প্রাপ্ত মো: সোহেল (৩৫) রয়েছেন। এছাড়া ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় আব্দুর রাজ্জাক (৪৫), ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ইমরান হোসেন মিলন ওরফে ছেদা মিলন (২৪), মারামারি সংক্রান্ত নিয়মিত মামলায় এ. বিএম মাঈন উদ্দিন রাজু (৪০), চুরি মামলায় আব্দুল আউয়াল ওরফে ইমন (২৪) ও ইমরান হোসেন ওরফে রায়হান (১৯) এবং মাদক সেবনকারী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুন অর রশিদ সজিব (২১)-কে গ্রেফতার করা হয়। সেনবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
