ময়মনসিংহের ত্রিশালে উত্তম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষন কর্মশালা
asif
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি-: ময়মনসিংহের ত্রিশালে উত্তম মৎস্য চাষ বিষয়ে মৎস্য চাষীদের দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী বাসা ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিশ^ ব্যাংকের সার্বিক সহযোগিতার মাধ্যমে স্মার্ট প্রকল্পের অধীনে মৎস্য চাষীদের নিয়ে উত্তম মৎস্য চাষ বিষয়ক গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউিটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শওকত আহমেদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান উত্তম মৎস্য চাষ পদ্ধতি অনুসরণ, সঠিক ব্যবস্থাপনা, সঠিক মাছের পোনা নির্বাচন, মাছের রোগ নিরোধক বিষয়ক, এন্টিবায়োটিকের ব্যবহার কমানো, চাষকৃত মাছের ট্রেসিবিলিটি ও নিরাপদ মাছ উৎপাদনে করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষন কর্মশালায় স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাথীল তালুকদার, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী তওসীফ আহমেদ, এনভায়রমেন্ট ও সোস্যাল অফিসার মো: শহীদুল ইসলাম বাপ্পী, অ্যাসিটেন্ট টেকনিক্যাল অফিসার, ফখরুল আমীন গাজী ও তন্ময় সাহা উত্তম মৎস্য চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উপজেলার ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন।
