Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

ময়মনসিংহ প্রতিনিধি-: গত শনিবার ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি আলহাজ এম এ ওয়াহেদের শ্যালক অস্ট্রেলিয়া প্রবাসী জামাল হোসেনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। চার মাস আগে দেশে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। জামাল হোসেনকে কেন আটক করা হয়েছে জানার জন্য ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। তবে থানা সূত্রে জানা যায়, ওসির নির্দেশে ওয়াহেদ টাওয়ার থেকে আটক করে তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলে, রাজনৈতিক কারণে আটক করা হলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কারণ আওয়ামী লীগের বড় নেতারা প্রকাশ্যে থানা সদরে ঘোরাফেরা করলেও তাদেরকে আটক করছে না পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম