Logo
Logo
×

সারাদেশ

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

দিনাজপুর প্রতিনিধি-: অবৈধ মজুতের অভিযোগে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অভিযানে ১,৩৯১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে চারজন সার ডিলারকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা ও একটি সারের গুদাম সিলগালা করা হয়। গত রোববার সন্ধ্যায় উপজেলার ০২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম মেসার্স শাহির ট্রেডার্স (লাইসেন্স নম্বর ৬০২৪)-এর প্রোপ্রাইটর মো. নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুত করার দায়ে ৭৮২ বস্তা সার-যার মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা-জব্দ করে ৫০ হাজার টাকা অর্থদ-াদেশ প্রদান করেন। রাতেই তিনি পাশর্^বর্তী একই এলাকায় লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতা মো. আলিমের দোকানে অবৈধভাবে মজুতকৃত ১৭ বস্তা সার-যার মধ্যে টিএসপি ০৭ বস্তা, এমওপি ০৭ বস্তা ও ডিএপি ০৩ বস্তা-জব্দ করে দুই হাজার টাকা অর্থদ-াদেশ প্রদান করেন। এছাড়াও উপজেলার ০৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন মেসার্স নবাব ট্রেডার্স (লাইসেন্স নম্বর ৬০৮৭)-এর প্রোপ্রাইটর মশিউর রহমানের দোকানের দুইটি ঘরে নিবন্ধন ব্যতীত সার ৮২ বস্তা-যার মধ্যে ডিএপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা, এমওপি ২৫ বস্তা-অবৈধ মজুতকালে জব্দ করে ১০ হাজার টাকা অর্থদ-াদেশ প্রদান করেন এবং চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্স (বিসিআইসি ডিলার)-এর প্রোপ্রাইটর মো. হাসেমের ভাই মো. জাহাঙ্গীর আলমকে অবৈধভাবে মজুতকৃত ৫১০ বস্তা সার-যার মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা-জব্দ করে ৪০ হাজার টাকা অর্থদ-াদেশ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জব্দকৃত সার সরকারি মূল্যে কৃষকদের নিকট বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিরল উপজেলা কৃষি অফিসার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারকে নির্দেশ দেন। রাতে এ রিপোর্ট লেখাকালীন জব্দকৃত সারসমূহ বিক্রয় এবং জাহাঙ্গীর আলমের সার গোডাউনটি সিলগালা করে রাখা হয়। 

সম্পর্কিত খবর

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম