Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

শেরপুর : শেরপুর সদর উপজেলায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনি এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন-শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কৃষ্ণপুর এলাকার মৃত নফিজ উদ্দিনের ছেলে নূর আহাম্মদ মটর (৬৬), তাঁর ছেলে শাজাহান (৪৪) এবং একই এলাকার শহীদুল্লার ছেলে মানিক ওরফে কালু (৪৪)। আদালত সূত্রে জানা যায়, নূর আহাম্মদ মটরের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় পৃথক ধারায় তাঁকে চার বছর ও দুই বছর সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। তাঁর ছেলে শাজাহানকে চার বছর এবং মানিক ওরফে কালুকে দুই বছর সশ্রম কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে তিন আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে, অনাদায়ে তাদের অতিরিক্ত কারাদ- ভোগ করতে হবে। মামলার অপর আসামি শওকত আলীকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দ-প্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কালিতলা বাজারে পূর্বশত্রুতার জেরে হাফিজুর রহমান বাচ্চু, হারুনুর রশিদ সাধু ও লোকমান আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিন ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার দিনই আহত হারুনুর রশিদ সাধুর স্ত্রী স্বপ্না পারভীন বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ করেন। পরে ১০ আগস্ট এ ঘটনায় থানায় মামলা (নম্বর-৫৪৭/২২) নথিভুক্ত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী পংকজ দেবনাথ সন্তোষ প্রকাশ করে বলেন, “বাদী ও ভুক্তভোগীরা অবশেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছেন।”
 

সম্পর্কিত খবর

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম