Logo
Logo
×

সারাদেশ

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি-: মাজহারুল ইসলাম অপু, সাইফুল ইসলাম স¤্রাট, রাহাত আলী ও তানজীর আহমেদ মানিক নামের ৪ ব্যক্তি বছরে ১ লাখ টাকা লিজে পুকুর নিয়ে প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মাছ চাষ। উপজেলার রামজয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। সেই পুকুরে রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। আর কিছুদিন পরই মাছ বিক্রি করে লাভের মুখ দেখার কথা ছিল তাদের। কিন্তু সেই স্বপ্নে হানা দিয়ে গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের সব মাছ নিধন করে দিয়েছে। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে আনুমানিক ৯০ মণ মাছ। চার তরুণ উদ্যোক্তার দাবি, এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু মাছ নয়, বিষ দিয়ে যেন তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাকেও মেরে ফেলা হয়েছে। মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আমরা চার বন্ধু মিলে একটি পুকুর লিজ নিয়ে সেখানে মাছের চাষ শুরু করি, অথচ একটি কুচক্রী মহল গত সোমবার দিবাগত রাতে খামারে বিষ প্রয়োগ করে ৮ লাখ টাকার মাছ নিধন করে দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে আমরা এ দৃশ্য দেখতে পাই। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, বিষয়টি আমি জেনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
সম্পর্কিত খবর

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম