Logo
Logo
×

সারাদেশ

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

শিক্ষা উপকরণ বিতরণ করলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি-: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার অন্তর্গত ১ নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুইটি বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়। শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে আগে সুপেয় পানির ব্যবস্থা ছিল না। তাদের সমস্যা সমাধানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় ও ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. ওয়াসির বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো বেশি উৎসাহিত করে তুলবে বলে আমাদের বিশ^াস।” বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উক্ত কার্যক্রমের পরিপ্রেক্ষিতে স্বস্তি প্রকাশ করেছেন। সাধারণ জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে। 
 
সম্পর্কিত খবর

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

নানা উদ্যোগেও দেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

যশোরের শার্শায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর সীমান্তে ১৮ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

শৈলকুপায় মাছের খামারে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদ-

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম