Logo
Logo
×

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী প্রতিনিধি-: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় গণসচেতনতা ও গণঅংশগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে নিমপাড়া ইউনিয়নের খালেদা জিয়া স্মৃতি যুব সংঘ। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তিনি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। বক্তারা ডেঙ্গুমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা ও গণঅংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম