Logo
Logo
×

সারাদেশ

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিনিধি-: দীর্ঘ ৪০ বছর পর পিরোজপুর সড়ক বিভাগাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী সড়কের কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে সড়কের ওপরে থাকা টিনশেড ভবনসহ পাঁচটি অবৈধ দোকান অবশেষে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস ও পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিনের উপস্থিতিতে সড়ক বিভাগ বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। জানা গেছে, গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী জেলা মহাসড়কের কচুয়াকাঠী বেইলি সেতুর স্থানে আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জমিতে অবৈধ স্থাপনা থাকায় সেতু নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এর আগে গত সোমবারের মধ্যে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে স্থাপনা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও সড়ক বিভাগের আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পিরোজপুর রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস জানান, আদালতের নির্দেশে এবং সড়ক ও জনপথ বিভাগের আবেদনের ভিত্তিতে জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন আলী বলেন, সেতু নির্মাণের ক্ষেত্রে রাস্তার ওপরের এই টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে বাধা হয়ে ছিল। জনস্বার্থ ও সরকারি উন্নয়নকাজের স্বার্থে মহাসড়কের ওপরে গলার কাঁটা হয়ে থাকা অবৈধ এই স্থাপনাটি উচ্ছেদে এলাকাবাসী স্বস্তির নিঃশ^াস ফেলেছে। 

সম্পর্কিত খবর

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম