Logo
Logo
×

সারাদেশ

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

বাজিতপুরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে, চিকিৎসা ও চিকিৎসকের সংকট

কিশোরগঞ্জ প্রতিনিধি-: কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ হাওর অঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ভর্তি হওয়া রোগীরা সঠিক সময়ে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এসব হাসপাতালে যেখানে সরকারি নিয়ম মোতাবেক ১৫-২০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত আছেন মাত্র ৫-৭ জন। ফলে রোগীরা সময়মতো চিকিৎসক না পেয়ে বাইরে থেকে সেবা নিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে এসব উপজেলায় নি¤œমানের ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় সরকারি চিকিৎসকেরা বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেন না বলেও এলাকায় অভিযোগ রয়েছে। জানা যায়, বাজিতপুর একটি প্রাচীন উপজেলা। এই উপজেলার জনসংখ্যা প্রায় চার লাখ। এখানকার হাসপাতালে ১৬-১৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৬-৭ জন, যার মধ্যে কেউ কেউ ডেপুটেশনে রয়েছেন। হাসপাতালের রোগীদের নি¤œমানের খাবার দেওয়ার অভিযোগও উঠেছে। বিভিন্ন বিভাগে কোনো চিকিৎসক নেই; বিশেষ করে অর্থোপেডিক বিভাগে চিকিৎসক না থাকায় দরিদ্র রোগীরা বাধ্য হয়ে কষ্টে বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেক সময় তারা রোগী ছুটির সময় বাকি টাকা দিতে না পেরে রোগী রেখেই নিজেরা পালিয়ে যান বলেও অভিযোগ পাওয়া গেছে। ৫০ শয্যাবিশিষ্ট বাজিতপুর সরকারি হাসপাতালে গত দুই দিনে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত। তাঁরা হলেন-বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামের কালা মিয়ার ছেলে সাজু মিয়া (২২), একই ইউনিয়নের সাগরফেনা গ্রামের আলম মিয়ার ছেলে মহসিন মিয়া (১৬), দিলালপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আমির মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), দিঘীরপাড় ইউনিয়নের গিয়াসউদ্দিনের ছেলে ইউনুছ মিয়া (৩৯), একই ইউনিয়নের আবু বক্করের ছেলে আরমান মিয়া (২৮) এবং দিলালপুর ইউনিয়নের বাগমারা গ্রামের কাশেম মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (১৪)। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন দিঘীরপাড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সুমন মিয়ার শিশুপুত্র আরিয়ান (৭)। এসব রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনে আনতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। এদিকে অতিষ্ঠ গরমে দিনে-রাতে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ দুই দিনে গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে তাঁরা সাংবাদিকদের নিশ্চিত করেন। অন্যদিকে নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলা সরকারি হাসপাতালগুলোর চিত্রও একই বলে জানা গেছে। তবে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুস সালেহীন গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন এবং ওষুধের কোনো সংকট নেই।

সম্পর্কিত খবর

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

বাজিতপুরে শিয়ালের কামড়ে আহত ৩৫

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

মোল্লাহাটে শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

আপন ছোট বোন ও তার তিন বান্ধবীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম