Logo
Logo
×

সারাদেশ

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুটের অজগর

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুটের অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি-: বাড়ির আঙিনায় হঠাৎ দেখা মিলল বিশাল আকৃতির এক অজগরের। প্রায় ১৪ ফুট লম্বা ও ২৩ কেজি ওজনের অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন চাউতলি বনবিট কর্মকর্তা সুব্রত সরকার। উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন্যপ্রাণী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ২৩ কেজি। লোকালয়ে অজগরসহ বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে সেগুলোকে নিরাপদে উদ্ধারের জন্য বন্যপ্রাণী বিভাগ বা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

কাপাসিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

কাপাসিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

ঝিনাইগাতীর অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার উপহার

ঝিনাইগাতীর অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার উপহার

সুন্দরগঞ্জে পানি শোধনাগার ঠিকাদারের গাফিলতির কারণে বন্ধ

সুন্দরগঞ্জে পানি শোধনাগার ঠিকাদারের গাফিলতির কারণে বন্ধ

মান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

তানোরে শিক্ষা, বাল্যবিবাহ ও মাদক নিয়ে গোলটেবিল বৈঠক

তানোরে শিক্ষা, বাল্যবিবাহ ও মাদক নিয়ে গোলটেবিল বৈঠক

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম