ভালুকায় শতাধিক পরিবার জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
asif
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
ভালুকা প্রতিনিধি-: গতকাল বৃহস্পতিবার বৃষ্টির পানি জমে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে শতাধিক পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছে। এতে পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। ঘর থেকে বের হতে পারছে না। তাদের রান্নাবান্না একপ্রকার বন্ধ রয়েছে। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। আরও বেশি বৃষ্টি হলে ঘরের ভিতর পানি ঢোকার আশঙ্কা করছে তারা। স্থানীয়রা জানিয়েছে অপরিকল্পিত রাস্তা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৌরসভার মেয়র বা প্রশাসককে বলার পরও এর কোনো স্থায়ী ব্যবস্থা করা হয়নি।
