ঝিনাইগাতীর অসহায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার উপহার
asif
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
শেরপুর প্রতিনিধি-: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইয়াসমিন নামে চলাচলে অক্ষম এক নারীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। কিছুদিন আগে ওই নারী জেলা প্রশাসক বরাবর একটি হুইলচেয়ার চেয়ে লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে গত বুধবার বিকেলে গণশুনানিতে ওই নারীকে এই হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ইতোমধ্যে ওই নারীকে প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আনা হয়েছে। তাঁর পক্ষ থেকে হুইলচেয়ারের আবেদনের প্রেক্ষিতে তাঁকে এই হুইলচেয়ার উপহার দেওয়া হলো।
