Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

ভাঙ্গুড়া প্রতিনিধি-: আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জামায়াতের ইউনিট অফিসে এই মতবিনিময় হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর প্রত্যেক সাংবাদিকের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার। মতবিনিময় সভায় তিনি বলেন, তিনি এলাকাবাসীরই সন্তান। এখানেই তাঁর জন্ম, এখানেই আবার বেড়ে ওঠা। তবে মাঝের কিছুটা সময় তিনি পেশাগত কারণে বাইরে অবস্থান করেছেন। সামনে পৌরসভা নির্বাচন। তাঁর দল তাঁকে মেয়র পদে সমর্থন দিয়েছে, সবাই তাঁকে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত নন, দুর্নীতিকে প্রশ্রয়ও দেন না। বিগত দিনে তিনি পৌরসভার মেয়র পদে নির্বাচন করে সামান্য ভোটে হেরেছিলেন। এই নির্বাচনে জয়লাভ করতে পারলে তিনি ভাঙ্গুড়া পৌরসভাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। ন্যায় ও ইনসাফের সঙ্গে পৌরসভার উন্নয়নে কাজ করবেন। সাংবাদিকদের উদ্দেশে মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাঁর ভালো কাজ নিয়ে যেমন তাঁরা লিখবেন, তেমনি তাঁর ভুলগুলোও ধরিয়ে দেবেন। তিনি তাঁদের সহযোগিতা কামনা করছেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম মাজহার নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রকৌশলী কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক, পৌর যুব বিভাগের সেক্রেটারি ডা. আবুল কাশেমসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

সম্পর্কিত খবর

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে  সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম