Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি-: মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গাড়াডোব এলাকা থেকে তাকে আটক করে। আটক জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে। পুলিশ ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মাছ ধরার ছিপ দিয়ে মাছ ধরার কথা বলে ওই শিশুকে বাড়ির বাইরে নিয়ে যায় জুয়েল হোসেন। পরে তাকে একটি আমবাগানের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটিকে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছে পরিবার। বিষয়টি অন্য কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুকে বলাৎকারের অভিযোগের বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে। একই সঙ্গে শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম