Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ আহত ৫

asif

asif

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি-: কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহতরা হলেন-উপজেলার ভদ্রপাড়া গ্রামের আবুল হাশেম মিয়া (৭০), কামালের শিশুসন্তান (৫) ও রাজমিস্ত্রী ফুরকানের মা (৫৫)। এ ছাড়া একই গ্রামের খালেকের ১টি ছাগল ও মানিকের ১টি ছাগলকে শিয়াল কামড়ে আহত করে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে পৃথক সময়ে নিজেদের প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হন ওই তিনজন। এ সময় লোকালয়ের আশপাশ থেকে হঠাৎ কয়েকটি শিয়াল বের হয়ে এসে তাদের ওপর আক্রমণ করে। শিয়ালের কামড়ে তারা আহত হলে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একই দিনে ৩ জন ও ২টি ছাগল শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে দিনের বেলাতেও লোকালয়ের আশপাশে শিয়ালের বিচরণ ও মানুষের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ বেড়েছে। স্থানীয় বাসিন্দা সমাজকর্মী রেনু মিয়া জানান, আগে সাধারণত ঝোপঝাড়, ফসলি জমি কিংবা নির্জন এলাকায় শিয়ালের দেখা মিললেও সম্প্রতি লোকালয়ের কাছাকাছি তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে শিশু, বয়স্ক ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একটি শিয়ালকে জনতা ধাওয়া করে মেরে ফেলেছে। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জানিয়েছেন, দুপুরে আমাদের ভদ্রপাড়া গ্রামে নারী-পুরুষ ও শিশু এবং ছাগলকে একটি পাগলা শিয়াল কামড়ে আহত করেছে। আহতদের প্রথমে জেলা হাসপাতালে ও গুরুতর একজনকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম