Logo
Logo
×

সারাদেশ

নীলফামারীর দারোয়ানিতে স্টপেজের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

নীলফামারীর দারোয়ানিতে স্টপেজের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি-: নীলফামারীর দারোয়ানি রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে খুলনা মেইল ট্রেন আটকে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে রূপসা আন্তনগর ট্রেনটিও আটকা পড়ে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। ট্রেন আটকে রাখায় শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, দারোয়ানি রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে খুলনা মেইল ট্রেন আটকে মানববন্ধন করেন তারা। এ সময় রূপসা আন্তনগর ট্রেন চলাচলও বাধাগ্রস্ত হয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের কর্মকর্তারা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর দাবি, দারোয়ানি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। তাদের মতে, স্টেশনে ট্রেন না থামায় স্থানীয় যাত্রীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ দাবি আদায়ে এর আগেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে, রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দারোয়ানি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করতে হয়। এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব, যাত্রীর সংখ্যা, ট্রেন থামানোর উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় জনবল এবং নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয় যাচাই করে ট্রেনের স্টপেজ নির্ধারণ করা হয়। কর্তৃপক্ষের মতে, এসব বিষয় বিবেচনা না করে ট্রেন আটকে কর্মসূচি পালন করা যুক্তিসংগত নয়। এ ধরনের কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘœ ঘটে। প্রায় চার ঘণ্টা পর ট্রেন ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দারোয়ানি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানা যায়নি।

 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম