Logo
Logo
×

সারাদেশ

নিকলীর হাওরের টপসয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিখেকোরা

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম

নিকলীর হাওরের টপসয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিখেকোরা

কিশোরগঞ্জ প্রতিনিধি-: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ষা মৌসুমে নদী থেকে রাতের বেলায় অবৈধভাবে বালি উত্তোলন পর্ব শেষ করে, এবার বর্ষা যাওয়ার পর পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে নিকলীর বিভিন্ন হাওরে অবৈধভাবে একদল মাটিখেকো বেকু দিয়ে টপসয়েল মাটি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ একদল সংবাদকর্মী কুর্শা হাওরে সরেজমিনে গেলে দেখা যায়, কয়েকটি ইটভাটার মালিকরা বিভিন্ন কৃষককে প্রলোভন দেখিয়ে তারা প্রশাসনকে না জানিয়ে মাটি নিয়ে যাওয়ার কারণে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তারা হাওর কি হাওরের জমির মাটি বেকু দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইটভাটায় নিয়ে যাওয়ার ফলে হাওর এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এসব ট্রলি দিয়ে মাটি নিয়ে যাওয়ার ফলে কুর্শা থেকে নিকলী বিভিন্ন বয়সের লোকজন রিকশা অথবা অটোবাইক দিয়ে যানবাহন করার ফলে এসব ধুলোয় শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এসব ইটভাটার ধোঁয়ায় কুর্শা এলাকার কয়েক হাজার লোকজনের বিভিন্ন গাছের ফল নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বছরের পর বছর ধরে ইটভাটার ধোঁয়ার কারণে এলাকার মানুষকে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে। ইটভাটার মালিকদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না। আজ নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়টি জানালে তিনি আইনগতভাবে ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।
 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম