Logo
Logo
×

সারাদেশ

মোহনপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

মোহনপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি-: রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫৯ গ্রাম হেরোইনসহ মো. গোলাম হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তার কাছ থেকে দুটি মুঠোফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইনসহ মুঠোফোন, সিএনজিচালিত অটোরিকশা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গোলাম হোসেনকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম