Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি-: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছরের এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ রেললাইনের পাশে রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয় নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম