Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

তালতলী প্রতিনিধি-: বরগুনার তালতলীতে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় পালিয়ে যায় অভিযুক্তের আরেক ছেলে সজল । শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে মো. হিমু তালুকদার (৫০) এবং তার ছেলে মো. সোহান তালুকদার (২৬)। এছাড়া তাদের সাথে থাকা হিমু তালুকদারের অপর ছেলে মো. সজল তালুকদার (৩০) পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় হিমু তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই হিমু তালুকদার ও তার ছেলে সোহান তালুকদারকে আটক করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান হিমু তালুকদারের অপর ছেলে সজল তালুকদার। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে প্রধান অভিযুক্ত হিমু তালুকদারের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও হত্যা মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার আদালতে সোপর্দ করা হবে।

 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম