Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে রাতের আঁধারে খামারির ৩ গরু চুরি

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

কালীগঞ্জে রাতের আঁধারে খামারির ৩ গরু চুরি

কালীগঞ্জ প্রতিনিধি-: ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান গাভী ও একটি দেশি ষাঁড়। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামারি আব্দুর রাজ্জাক ও তার পরিবার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক বলেন, রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল মঙ্গলবার ভোর রাতে গরুগুলোকে আবারও খাবার দেওয়ার জন্য গোয়ালঘরে গিয়ে দেখতে পান গরুর ঘরে তালা ভাঙা এবং সেখানে গরু নেই। তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে। আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তারা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত খবর

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম