Logo
Logo
×

সারাদেশ

বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম

বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

 বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়ন এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি কমবে বলে তারা আশা প্রকাশ করেন। 
 
সম্পর্কিত খবর

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

রোগীর চেয়ে হাইমচর হাসপাতালেরই বেশি চিকিৎসা প্রয়োজন

রোগীর চেয়ে হাইমচর হাসপাতালেরই বেশি চিকিৎসা প্রয়োজন

সীতাকুন্ডে সার্জেন্টের নাম ভাঙিয়ে মাসে ১০ লাখ টাকা চাঁদা

সীতাকুন্ডে সার্জেন্টের নাম ভাঙিয়ে মাসে ১০ লাখ টাকা চাঁদা

উজানধল থেকে গণমানুষের হৃদয়ে শাহ আবদুল করিম

উজানধল থেকে গণমানুষের হৃদয়ে শাহ আবদুল করিম

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম