Logo
Logo
×

সারাদেশ

চার্জশীট থেকে আসামীর নাম কর্ত্তণের অপচেষ্টা বাদীর সংবাদ সম্মেলন

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

চার্জশীট থেকে আসামীর নাম কর্ত্তণের অপচেষ্টা বাদীর সংবাদ সম্মেলন

 নীলফামারী প্রতিবেদক : চার্জশীট থেকে দুই আসামির নাম কর্ত্তণের অপচেষ্টার অভিযোগ তুলে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী ওমর ফারুক আনিসুল। গতকাল বুধবার সৈয়দপুর প্লাজার একটি প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী ওমর ফারুক অভিযোগ করেন, তার দায়ের করা মামলার তদন্ত শেষে চার্জশীট দাখিলের সময় প্রকৃত দুই আসামির নাম বাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি দাবি করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিষয়টি পুন:তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। বাদী আরও বলেন, তদন্তে যদি কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেনের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাদী। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম রেজা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন যদি হয়ে থাকে সেটি গুরুত্বের সাথে দেখে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ২৩ জুন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী সমলা পাড়ায় জমির অংশ নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় ওমর ফারুক আনিসুল বাদী হয়ে ৮ জনকে আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কয়েকজন আসামী আদালত থেকে জামিন পেয়েছেন। অপর আসামী পলাতক রয়েছেন। এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন চাজশীট থেকে দুই আসামীর নাম বাদ দেয়ার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বাদী সংবাদ সম্মেলন করেছেন। 
 

সম্পর্কিত খবর

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

রোগীর চেয়ে হাইমচর হাসপাতালেরই বেশি চিকিৎসা প্রয়োজন

রোগীর চেয়ে হাইমচর হাসপাতালেরই বেশি চিকিৎসা প্রয়োজন

সীতাকুন্ডে সার্জেন্টের নাম ভাঙিয়ে মাসে ১০ লাখ টাকা চাঁদা

সীতাকুন্ডে সার্জেন্টের নাম ভাঙিয়ে মাসে ১০ লাখ টাকা চাঁদা

উজানধল থেকে গণমানুষের হৃদয়ে শাহ আবদুল করিম

উজানধল থেকে গণমানুষের হৃদয়ে শাহ আবদুল করিম

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম