Logo
Logo
×

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিবেদক : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকা- ঘটিয়েছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে খুলনা থানা পুলিশ। 
 
সম্পর্কিত খবর

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম