Logo
Logo
×

ক্রিকেট

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

asif

asif

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে অবশ্য বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের অনুশীলনে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল আসছে না নিশ্চিত। যে কারণে এই সময়ে ফিটনেস এবং স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দল এবং রাডারে থাকা ক্রিকেটাররা। আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শুরুতে ফিটনেস এবং এরপর স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। বিদেশি কোচরা ছুটিতে থাকায় দেশি কোচরা দেখভাল করবেন এই ক্যাম্প। তবে অক্টোবরের শুরুতেই আবারও ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য। সেই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগারদের। বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ চূড়ান্ত। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কারণ আফগান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। শুরুতে তারা নীরব থাকলেও এই সিরিজ খেলার জন্য পরে রাজি হয়। এই ত্রিদেশীয় সিরিজ হবে ওয়ানডে ফরম্যাটে। এরপর হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি।
 
সম্পর্কিত খবর

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম